Wednesday, October 16, 2019

নোবেল,বাংলা উপন্যাস।

নোবেল পুরস্কার,সাহিত্য। ১৯১৩ সালে রবীন্দ্রনাথ পেয়েছিলেন বলেই আমাদের অগ্রাধিকার ভারতবর্ষে রয়েছে এমনটা নয়।আসলে আমাদের সাহিত্য ঘরানার বিভিন্ন বলয় যখন উজ্বলতর হয়েছে,কখনও ইউরোপ,কখনওবা দেশীয় সংস্কৃতি ও লোকাচার বা আরো অনেক কিছু নিয়ে ভারতবর্ষের অন্যান্য প্রদেশ শুরুই করেছে অনেকটাই পিছন থেকে।ধরুন প্রেমচন্দ্র যখন হিন্দি ভাষার সাহিত্যে আলোড়ন তুলছেন,বাংলা ভাষা ও সাহিত্য তাঁর রচনার প্রতি সম্মান রেখেও বলা যায় বামপন্থী শাখার প্রগতিশীল সাহিত্যেও শুধু সক্রিয় নয়,বরিষ্ঠও বটে।সাহিত্য তো প্রযুক্তি নয় যে অন্যান্য প্রদেশগুলি আমাদেরকে অগ্রাহ্য করে অনেকটাই এগিয়েছে এমনটা মেনে নিতে হবে।আমাদের বাংলা সাহিত্যে মূলধারা ও সমান্তরাল ধারা,নান্দনিকভাবে গ্রহণযোগ্য ও বস্তুবাদী চর্চা,এমন কি রাজনৈতিক উপন্যাসও যথেষ্টই সমৃদ্ধ। তবুও ভারতবর্ষের নোবেলের নমিনেশনের আঙিনায় বাংলা সাহিত্যপুরোপুরি ব্রাত্য।কেন!

1 comment:

  1. খুব ভালো লাগলো। পরবর্তী পোস্টের অপেক্ষায় রইলাম । ধন্যবাদ । ভালো থাকবেন ।

    --- রতন কুমার গিরি , খবর এখন , মেদিনীপুর ।

    ReplyDelete