কলেজ স্ট্রীট থেকে টোম্পো চেপে লটবহর নিয়ে নবগ্রামএলাম।রেলস্টেশন- কোন্নগর।ঠাকুরমা বললো,অপু এটা আমাদের নিজেদের বাড়ি।ওটা ছিল বাসাবাড়ি।ইঁটের খাঁচায় উনুন জ্বেলে মায়ের রান্না।লণ্ঠনের আলোয়।ক্লাস থ্রি, ভর্তি হলাম।একটু বাড়িয়ে দিলে কাচ উত্তপ্ত হয়ে যেতো।পড়ার চেয়েও সেই লণ্ঠন ছিল আমার কল্পনার উড়ান।বিজলি বাতি এলো। কেন যে এলো! স্বাগত জানাই নি কারণ পড়াশুনার চাপ বেড়ে গেলো।অবশ্য লোডশেডিংহতো বিস্তর।তখন মুক্তি।লণ্ঠনে সলতে পাকানোর আগেই হাওয়া খেতে রাস্তায়,আর ভূতেরা অপেক্ষাকরতো কখন আমি আসবো
!
No comments:
Post a Comment