Wednesday, October 16, 2019

পরিচয়

অনেকেই আমাকে বলেন,আপনি কোন জেলার! খুব দ্বন্দ্বে পড়ে যাই। বা শহর কলকাতার! জন্ম হয়েছিল লেডি ডাফরিন। শৈশব সূর্য সেন স্ট্রিট। কিন্তু কবে সেই শিকড় ছিন্নভিন্ন হয়ে গেছে। তাহলে হুগলি!! ছায়াছবির বদলে যাওয়া দৃশ্যায়ন যেন। নবগ্রাম, কোন্নগর। কৈশোর যৌবন অতিক্রান্ত হয়েছে সেখানেই। তারপর দীর্ঘ বছরের যোগাযোগহীনতা। অথচ সেখানকার নবীনের কাছে আমি চির অচেনা।আর ভারতবর্ষের মানুষ বললে এখনও অসীমতট চোখের সামনে ভেসে ওঠে। তাই আমার নিবাস আমার কাছে অজানাই।

No comments:

Post a Comment